নাটোরে সংঘর্ষ, সাংবাদিক গুলিবিদ্ধ
বিরোধী দলের হরতালের মধ্যে নাটোরের কানাইখালী এলাকায় বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষের সময় একজন সাংবাদিক গুলিবিদ্ধ হয়েছেন।
আরটিভির জেলা প্রতিনিধি তাফাজ্জল হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নাটোর সদর থানার ওসি আসলাম হোসেন জানান, হরতালের মধ্যে সোমবার বেলা সাড়ে ১২টার দিকে কানাইখালী এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে।
তাকে দ্রুত নাটোর সদর হাসপাতালে নেয়া হলেও সেখান থেকে চিকিৎসকদের পরামর্শে রাজশাহীতে পাঠানো হয়।
সংঘর্ষে দুই পক্ষের আরো বেশ কয়েকজন আহত হয়েছেন বলে ওসি আসলাম হোসেন জানান।
