২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাভার্ডভ্যান চাপায় ফেনীতে নিহত ১

ফেনী-নোয়াখালী মহাসড়কে কাভার্ডভ্যান চাপায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছে। আহত হন অটোরিকশার চালকসহ তিনজন।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2013, 06:01 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

নিহত মোহাম্মদ রাসেল (৩৫) দাগনভূঞা পৌরসভার দক্ষিণ শ্রীধরপুর গ্রামের ফকির আহম্মদের ছেলে।

দাগনভূঞা থানা ওসি (তদন্ত) মো. আনোয়ারুল আজিম জানান, বৃহস্পতিবার সকালে ফেনী-নোয়াখালি মহাসড়কের দাগনভূঞার দুলা মিয়া কটন মিলস এলাকায় ফেনী থেকে দাগনভূঞাগামী একটি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান চাপা দেয়।

এতে ঘটনাস্থলে অটোরিকশার চালকসহ চারজন আহত হন।

পুলিশ ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেওয়ার পথে মোহাম্মদ রাসেল মারা যান।

অন্য আহতদের অবস্থার অবনতি হওয়ায় ফেনী সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের জন্য লাশ ফেনী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ।