২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনানীতে গার্মেন্টকর্মীদের সড়কে অবস্থান

ছুটি শেষে কাজে যোগ দিতে এসে কারখানায় মেশিনপত্র না দেখে রাজধানীর বনানীতে মালিকের বাড়ির সামনে অবস্থান নিয়েছে একটি পোশাক কারখানার শ্রমিকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2013, 01:22 PM

Updated : 23 Aug 2022, 07:09 PM

বনানী থানার ওসি ভূঁইয়া মাহবুবুর হোসেন জানান, চেয়ারম্যানবাড়ি এলাকার বিএইচবি কারখানার শ্রমিকরা বৃহস্পতিবার কারখানায় মেশিনপত্র না দেখে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এরপর সকাল ১১টার দিকে তারা বনানী সাত নম্বর সড়কে গার্মেন্ট মালিক মতিউর রহমানের বাড়ির সামনে অবস্থান নেন।

শ্রমিকদের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা জানান, ঈদ-উল-আজহার আগে ১২ দিনের বেতন ও বোনাস দিয়ে কারখানা ছুটি ঘোষণা করা হয়।

শ্রমিকরা জড়ো হলেও সেখানে কোনো সংঘর্ষ বা ভাংচুরের ঘটনা ঘটেনি। যান চলাচলেও কোনো বিঘ্ন হয়নি বলে জানান ওসি।