সিরাজগঞ্জে ‘বিষক্রিয়া’ ও ডায়রিয়ায় ২ নারীর মৃত্যু
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বুধবার ‘খাদ্যে বিষক্রিয়ায়’ এক নারীর মৃত্যু হয়েছে। ওই পরিবারের অপর দুজন অসুস্থ হয়েছেন।
এদিকে, সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত পরিচয় এক নারীর (৫৫) মৃত্যু হয়েছে।
কামারখন্দের ভদ্রঘাট ইউনিয়নের বিয়ারা গ্রামের বেলাল হোসেন জানান, সকাল ৮টার দিকে তার মা, বাবা ও ছোট ভাই বাড়িতে সবজি দিয়ে ভাত খান। ১০টার দিকে মা বুলবুলি বেগম (৪৫) বমি করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
কিছুক্ষণ পরই বাবা জামাত আলী (৫৩) ও ছোট ভাই ফজলুল হকক (১৮) একইভাবে অসুস্থ হয়ে পড়লে তাদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়।
হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. ফয়সাল আহম্মেদ জানান, অসুস্থ পিতা-পূত্রের চিকিৎসা চলছে। ২৪ ঘণ্টা অতিবাহিত না হওয়া পর্যন্ত তারা শঙ্কামুক্ত হবেন না।
তারা খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন বলে জানান এই চিকিৎসক।
কে বা কারা তাকে ওখানে রেখে গেছে তা জানা যায়নি বলে জানান এই চিকিৎসক।
চার ডায়রিয়া রোগী ভর্তি
বুধবার সিরাজগঞ্জ সদর হাসপাতালে চার জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন।
জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. ফয়সাল আহম্মেদ জানান, সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত হাসপাতালে চার জন নারী, পুরুষ ও শিশু হাসপাতালে ভর্তি হয়েছেন।
এরা হলেন শহরের গোসালা এলাকার প্রফুল্ল সূত্রধর (৫৫), মালসাপাড়া মহল্লার বারেক (২০), কামারখন্দ উপজেলার মধ্যভদ্রঘাট গ্রামের হালিমা খাতুন (২৪) ও সলঙ্গার রয়হাট্টি গ্রামের শিশু শাপলা (৮)।
ঈদে অতিরিক্ত চর্বিযুক্ত খাবার গ্রহণ ও আবহাওয়া পরিবর্তনের কারণে এরা অসুস্থ হন বলে এই চিকিৎসক জানান।
