২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার নিরাপত্তা কর্মকর্তা মজিদের জামিন

নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির’ ঘটনার মামলায় জামিন পেয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল মজিদ।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2013, 06:00 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

বুধবার বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাই কোর্টের অবকাশকালীন বেঞ্চে হাজির হয়ে তিনি জামিন চাইলে আদালত তা মঞ্জুর করে।

আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন জয়নুল আবেদীন। তাকে সহায়তা করেন সাগীর হোসেন লিওন।

রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তাকে সহায়তা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

সোমবার রাত সোয়া ১১টার দিকে খালেদা জিয়া নয়া পল্টনে দলীয় কার্যালয়ে গিয়ে ফেরার সময় তার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এর এক পর্যায়ে তার গাড়িবহর থেকে সুলতান সালাউদ্দিন টুকুকে আটক করে পুলিশ। পরে এই ঘটনায় দুটি মামলা দায়ের হয়। যার একটিতে পুলিশের কাজে বাধা এবং অন্যটিতে বেআইনিভাবে সংঘবদ্ধ হয়ে গুরুতর আঘাত করার অভিযোগ আনা হয়েছে।

প্রথম মামলায় টুকুর সঙ্গে আসামি করা হয়েছে খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর (চেয়ারপার্সন সিকিউরিটি ফোর্স-সিএসএফ) প্রধান মজিদকে। অন্য মামলায় টুকুসহ মোট ১৪ জন আসামি।

পুরনো খবর:

খালেদার গাড়িবহর থেকে টুকুকে আটক