২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে বৃহস্পতিবার ১৪৪ ধারা

যুবদলের দুই গ্রুপ একইস্থানে পাল্টাপাল্টি কর্মসূচি দেয়ায় কক্সবাজারের টেকনাফ পৌর এলাকায় করে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2013, 05:25 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

বৃহস্পতিবার ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত পৌর এলাকায় সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ থাকবে।  

টেকনাফ থানার ওসি মোহাম্মদ ফরহাদ জানান, একই স্থানে যুবদলের দুই গ্রুপ প্রতিষ্ঠা বার্ষিকী পালনের অনুমতি চেয়ে দুইটি পৃথক আবেদন করেছে। এরপর থেকে উত্তেজনা দেখা দেয়। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শান্তিশৃঙ্খলা রক্ষায় উপজেলা প্রশাসন এ আদেশ দিয়েছে।