২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বিএনপি-জামায়াতের ৬১ নেতা-কর্মী গ্রেপ্তার

গাজীপুর থেকে স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর অর্ধশতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2013, 01:47 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

গাজীপুরের পুলিশ সুপার মো. আবদুল বাতেন জানান, মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে জয়দেবপুর, কালিয়াকৈর, টঙ্গী, শ্রীপুর, কাপাসিয়া ও কালীগঞ্জ এলাকা থেকে ৬১ জনকে আটক করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আটককৃতরা বিএনপি-জামায়াত ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মী। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

তবে, তাদের বিরুদ্ধে কোন কোন মামলা রয়েছে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি পুলিশের এই কমৃকর্তা।