২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে যুবদলের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

সাভারে যুবদলের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2013, 10:07 PM

Updated : 23 Aug 2022, 07:07 PM

মঙ্গলবার রাতে সাভার পৌর এলাকার চাপাইন মহল্লা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন- সাভার থানা যুবদলের যুগ্মআহ্বায়ক রুস্তম আলী (৩৮), যুবদলকর্মী শহিদুল ইসলাম (৩৩), হায়দার আলী (২৬), শ্যামল মিয়া (২৮) ও আল আমিন (২৫)।

সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈঠক করার সময় রাত আনুমানিক ৮টার দিকে পৌর এলাকা চাপাইন মহল্লার রুস্তম আলীর ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।