২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় সাংস্কৃতিক সংগঠকের মৃত্যু

গাইবান্ধার পরিচিত সাংস্কৃতিক সংগঠক জহুরুল ইসলাম স্বপন (৫১) মারা গেছেন।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2013, 09:40 PM

Updated : 23 Aug 2022, 07:07 PM

মঙ্গলবার বেলা ৩টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে তিনি দূরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন বলে পরিবারের সদস্যরা জানান।

স্বপন জেলা উদীচীর সহসভাপতি, গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সদস্য সচিব ছিলেন।

তিনি স্ত্রী সংস্কৃতিকর্মী শিরিন আক্তার, মেয়ে নিলান্তি ও শিশুপুত্র নিলাভসহ বহু স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শিরিন আক্তার জানান, বুধবার বাদ জোহর গোরস্থান জামে মসজিদে নামাজে জানাযা শেষে পৌর কবরস্থানে তাকে দাফন করা হবে।

উদীচী জেলা সভাপতি জহুরুল কাইয়ুম জানান, জহুরুল ইসলাম স্বপন ছাত্র জীবন থেকে নাটকের সঙ্গে যুক্ত হন। তিনি বেশকিছু নাটকে অভিনয়, নির্দেশনা, মঞ্চ ও আলোক নির্দেশনা দিয়ে সুনাম অর্জন করেছেন।