২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় বাসের ধাক্কায় নিহত ৩

কুমিল্লার চান্দিনা উপজেলায় বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2013, 04:24 PM

Updated : 23 Aug 2022, 07:08 PM

মঙ্গলবার বেলা আড়াইটার দিকে বড় গোবিন্দপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার দারাচো গ্রামের সুরুজ মিয়ার ছেলে মাসুদ মিয়া (২৫), একই গ্রামের আব্দুল আলীর স্ত্রী সাজেদা বেগম (৫০) ও তার নাতনি জান্নাতুল ফোরদৌস (৩)।

ময়নামতি হাইওয়ে থানার ওসি মো. মশিউর রহমান জানান, বেলা আড়াইটার দিকে নোয়াখালী থেকে ঢাকাগামী ঢাকা এক্সপ্রেসের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে অটোরিকশা চালক মাসুদ মিয়া ও যাত্রী সাজেদা বেগম নিহত হন। চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর জান্নাতের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।