সরকারি হলো আরো ৫ কলেজ
ক্ষমতাসীন মহাজোট সরকারের শেষ সময়ে এসে আরো পাঁচটি বেসরকারি কলেজকে রাষ্ট্রের দায়িত্বে নেয়া হয়েছে।
অর্থাৎ, এসব কলেজের সব শিক্ষক-কর্মচারী এখন সরকারি কর্মচারী হিসাবে জাতীয় বেতন কাঠামোর আওতায় আসবেন, শিক্ষার্থীদের শিক্ষার খরচও কমবে। প্রতিষ্ঠানগুলোও মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাবে।
বর্তমান আওয়ামী লীগ সরকারের সময়ে এ নিয়ে মোট ১৮টি বেসরকারি কলেজের জাতীয়করণ হলো।
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী কলেজগুলোকে সরকারি করা হলো বলে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান।
এর আগে গত ২২ মে আটটি বেসরকারি কলেজের সরকারিকরণ হয়। এর আগে আরো দুই ধাপে পাঁচটি বেসরকারি কলেজের জাতীয়করণ করে সরকার।
