২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ৫ মালয়েশিয়াগামী আটক

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার উদ্যোগ নেয়ায় টেকনাফ থেকে এক ‘দালালসহ’ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2013, 10:00 PM

Updated : 23 Aug 2022, 07:07 PM

সোমবার সন্ধ্যা ৭টার দিকে শাহপরীর দ্বীপের উত্তরপাড়ায় এ অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।

আটকদের মধ্যে মিয়ানমারের এক নাগরিকও রয়েছেন।

এরা হলেন মিয়ানমারের মংডু শহরের নয়াপাড়ার আব্দুস সালামের ছেলে (দালাল) মো. লালু (২৮), কুমিল্লার দাউদকান্দির গৌরীপুরের মো. হারুন মিয়ার ছেলে মো. সবুজ মিয়া (২২), মো. সাদেকের ছেলে মো. শরীফ মিয়া (২৭), মকবুল হোসেনের ছেলে মো. রুবেল (২৫) এবং প্র্রয়াত লালু মিয়ার ছেলে আনসার আলী (৪৮)।

টেকনাফ থানার ওসি দিদারুল ফেরদৌস জানান, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন দালাল  লালুর মাধ্যমে তারা মালয়েশিয়া যাওয়ার জন্য জড়ো হয়েছিলেন।

এ ঘটনায় লালুর বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা করা হবে বলেও জানান তিনি।