২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি  খুলবে ২৯ অক্টোবর

দুর্গা পূজা ও ঈদ-উল-আযহার টানা ১৭ দিন ছুটি শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় খুলছে ২৯ অক্টোবর। ৩০ অক্টোবর থেকে ক্লাশ ও পরীক্ষা শুরু হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2013, 05:30 PM

Updated : 23 Aug 2022, 07:07 PM

পূর্বের ঘোষিত সময়সূচি অনুযায়ী বৃহস্পতিবার (২৪ অক্টোবর) আবাসিক হলগুলো খুলে দেয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে ২৯ অক্টোবর করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মিজানউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানান।

তিনি বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে প্রাধ্যক্ষ পরিষদের বৈঠক থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ ২৪ অক্টোবর তারিখের পরিবর্তে ২৯ অক্টোবর সকাল ৮টায় খোলা হবে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী ও শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের নিজ নিজ পরিচয়পত্র সার্বক্ষণিকভাবে সঙ্গে রাখতে বলা হয়েছে।

১২ অক্টোবর থেকে এ ছুটি শুরু হয়।