চাঁদপুরের আড়ংবাজারে ১৪৪ ধারা জারি
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বেলঘর আড়ং বাজারে আওয়ামী লীগ ও বিএনপি সভা ডাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
শনিবার বেলা ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত বেলঘর আড়ং বাজারে এই আদেশ জারি থাকবে বলে উপজেলা প্রশাসন জানিয়েছে।
উপজেলা নিবার্হী কর্মকর্তা হোসনা আফরোজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকার শান্তিশৃংঙ্খলা বজায় রাখতে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।
হাজীগঞ্জ থানার এসআই দেলোয়ার আহমেদ জানান, বিকাল ৩টায় স্থানীয় বিএনপি বেলঘর আড়ং বাজারে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে। একই সময়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় তাদের দুই কর্মী আহত হওয়ার প্রতিবাদে সমাবেশ ডাকে।
উপজেলা বিএনপির সহ-সভাপতি শিব্বির আহমেদ পাটওয়ারী দাবি করেন, তাদের অনুষ্ঠান ভণ্ডুল করতে স্থানীয় আওয়ামী লীগ ওই প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে।
