প্রতিবেশীর দেয়া খাবারে ৫ জন অসুস্থ
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় প্রতিবেশীর দেয়া তরকারি খেয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক পরিবারের শিশুসহ পাঁচ জন অসুস্থ হয়েছেন।
বাকাকুড়া গ্রামে শুক্রবার রাতে এ ঘটনায় অসুস্থদের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এরা হলেন সুবল মারাকের স্ত্রী পূর্ণিমা চিছাম (২৫), প্রতিমা মারাক (৩০), প্রবাস মারাক (৩৫), পূজা (৭) ও শশী (৫)।
ঝিনাইগাতী থানার ওসি গোলাম মোর্শেদ তালুকদার জানান, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে প্রতিবেশী রোকেয়া বেগম খাঁসির মাংসের তরকারি পাঠান সুবল মারাকের বাড়িতে।
রাতে ওই তরকারি দিয়ে ভাত খাওয়ার পর ওই পরিবারের পাঁচ সদস্য অসুস্থ হয়ে পড়েন।
ঝিনাইগাতী থানা পুলিশ শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পূর্ব শক্রুতার জেরে এ ঘটনা ঘটানো হয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে, বলেন ওসি।
এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলে জানান ওসি।
