২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাসচাপায় ব্যবসায়ীর মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাসচাপায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2013, 05:49 PM

Updated : 23 Aug 2022, 07:07 PM

শনিবার দুপুরে উপজেলার সূত্রাপুর বোর্ডঘর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলম হোসেন (৩৫) দিনাজপুরের খানসামা উপজেলা সদরের বাসিন্দা। তিনি পেশায় ভাঙ্গারি ব্যবসায়ী।

পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

গোড়াই হাইওয়ে থানার ওসি মো. জোবায়েদুল আলম জানান, বেলা ১টার দিকে আলম হোসেন ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন।  এ সময় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।