২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে সিএমএইচ নার্সের মৃত্যু

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) শিক্ষানবিশ এক নার্সের ‘রহস্যজনক’ মৃত্যু হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2013, 05:34 PM

Updated : 23 Aug 2022, 07:06 PM

শুক্রবার সকালে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মাদারবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

মৃত কাজলী অধিকারী (২৪) ওই গ্রামের রমেশ অধিকারীর মেয়ে।

কী কারণে তার মৃত্যু হয়েছে তা পুলিশ জানাতে পারেনি।

কোটালীপাড়া থানার ওসি আব্দুল লতিফ জানান, পাঁচ মাস আগে কাজলী ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে শিক্ষানবিশ নার্স  হিসেবে কাজ শুরু করেন।

গত সোমবার (১৪ অক্টোবর) তিনি গ্রামের বাড়ি আসেন।

শুক্রবার ভোরে তিনি অসুস্থ হয়ে পড়েন। কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

ওসি আব্দুল লতিফ আরো বলেন, এ মৃত্যুকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।