২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে টেলিটকের থ্রিজি নেটওয়ার্ক

ফরিদপুরে মোবাইল অপারেটর টেলিটকের থ্রিজি নেটওয়ার্কের যাত্রা শুরু হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2013, 04:08 PM

Updated : 23 Aug 2022, 07:06 PM

শুক্রবার জেলা শহরের কবি জসীমউদ্দীন হলে এর উদ্বোধন করেন প্রবাসীকল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

দুপুরে তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে টেলিটক মোবাইল ফোনে ভিডিও কলে কথোপকথনের মাধ্যমে এর উদ্বোধন করেন।

টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিনা মাসুদুজ্জামান, পুলিশ সুপার জামিল হাসান, জেলা পরিষদ প্রশাসক জায়নুল আবেদীন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য

এসএম নূরুন্নবী প্রমুখ।