খুলনায় কাউন্সিলর গুলিবিদ্ধ
ফুটবল খেলা নিয়ে বিরোধে প্রতিপক্ষের গুলিতে আহত হয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের বিএনপি সমর্থিত এক ওয়ার্ড কাউন্সিলর।
বৃহস্পতিবার সন্ধ্যায় আহত ৭নং ওয়ার্ডের কাউন্সিলর সুলতান মাহমুদ পিন্টুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খালিশপুর থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, খালিশপুরে এ কাউন্সিলরের বাড়ির সামনের মাঠে
বৃহস্পতিবার দুটি দলের ফুটবল খেলা হয়।
খেলার শেষ পর্যায়ে কাউন্সিলর পিন্টুর অনুসারীদের সঙ্গে আওয়ামী লীগ সমর্থিত পরাজিত কাউন্সিলর পদপ্রার্থী সেলিম আহমেদের অনুসারীদের মারামারি হয়।
ওসি বলেন, এ ঘটনার জেরে পিন্টু ও সেলিম তাদের নিজ নিজ শটগান দিয়ে ছয় রাউন্ড গুলি ছোড়েন। গুলির স্প্লিন্টার পিন্টুর পায়ে বিদ্ধ হয়।
এ ঘটনায় উভয়পক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানান ওসি।
