২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে জামায়াত-শিবিরের ২০ জন গ্রেপ্তার

‘গোপন বৈঠকের সময়’ ফেনীর ছাগলনাইয়া উপজেলায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2013, 08:43 PM

Updated : 23 Aug 2022, 07:06 PM

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে নতুন মুহুরীগঞ্জ এলাকায় একটি কমিনিউটি সেন্টারে এ গ্রেপ্তার অভিযান চালানো হয়।

ছাগলনাইয়া থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, গোপন বৈঠক করার সময় পুলিশ অভিযান চালায়।

গ্রেপ্তারদের মধ্যে স্থানীয় ঘোপাল ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ ফারুক ও জামায়াতের চার রোকন রয়েছেন।  

বন্ধন সমবায় সমিতির সাধারণ সভার আড়ালে তারা সেখানে নাশকতার উদ্দেশ্যে বৈঠক করছিলেন বলে পুলিশ কর্মকর্তা জানান।

তিনি আরো বলেন, অভিযানের আগেই ছাগলনাইয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি ও বন্ধন সমিতির সভাপতি মজিবুর রহমান পালিয়ে যান।

পুলিশ সুপার পরিতোষ ঘোষ জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে পুলিশ বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে। তাদের ফেনী মডেল থানা হাজতে রাখা হয়েছে।

শুক্রবার তাদের আদালতে হাজির করা হবে।