না'গঞ্জে মস্তক উদ্ধার
নারায়ণগঞ্জ সদরে ঈদের দিন দুপুরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির বিচ্ছিন্ন মস্তক উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে ফতুল্লার পাগলা দেলপাড়া এলাকায় দেয়াল ঘেরা একটি ঝোপ থেকে মাথাটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ফতুল্লা মডেল থানার ওসি সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, অন্য কোনো স্থানে খুন করে দুর্বৃত্তরা মাথাটি ওখানে ফেলে গেছে বলে মনে হচ্ছে।
নিহত যুবকের বয়স ২৫/২৬ বছরের মতো। তার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানান ওসি।
