বাগেরহাটে নিখোঁজের ৩ দিন পর শিশুর লাশ উদ্ধার
বাগেরহাটে নিখোঁজের তিন দিন পর সাত বছরের এক শিশুর লাশ উদ্ধার হয়েছে।
নিহত আব্দুল্লাহ সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের দক্ষিণ মাঝিডাঙ্গা গ্রামের আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বাগেরহাট শহরে ভৈরব নদী থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে বাগেরহাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান।
তিনি বলেন, গত সোমবার বিকেল থেকে আব্দুল্লাহর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এই ঘটনায় মঙ্গলবার রাতে থানায় একটি জিডি করেন তার বাবা।
“পানিতে ডুবে আবদুল্লাহর মৃত্যু হয়েছে নাকি কেউ তাকে হত্যার পর লাশ নদীতে ফেলে দিয়েছে তা এখনই বলা যাচ্ছে না।”
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।
ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
