২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ার বাড়িতে কোরবানি হয়নি

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের গ্রামের বাড়িতে এবার কোনো পশু কোরবানি দেয়া হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2013, 04:46 PM

Updated : 23 Aug 2022, 07:06 PM

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গ্রামের বাড়ি বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়িতে।

ওই বাড়িতে বসবাসকারী জিয়ার চাচা আহসানুল হক তালুকদার রতন বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতি বছর এই বাড়িতে কোরবানি দেয়া হয়, কিন্তু এবার হয়নি।”

বগুড়া জেলা বিএনপির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান বলেন, জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম এবার খালেদা জিয়া ও তারেক রহমানের নামে একটি গরু কোরবানি দিয়েছেন। এছাড়া তাদের নামে বগুড়ায় আর কোনো কোরবানি হয়নি।

তবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেসসচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, চেয়ারপারসনের গুলশানের বাসায় একটি গরু কোরবানি দেয়া হয়েছে।