দেশবাসীকে খালেদা জিয়ার ঈদ শুভেচ্ছা
ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
ঈদ উপলক্ষে এক বিবৃতিতে তিনি বলেন, স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করাই কোরবানির প্রধান শিক্ষা।
তবে দেশের বর্তমান অবস্থায় সবার পক্ষে ঈদের আনন্দ যথাযথভাবে উপভোগ করা সম্ভব হবে না বলেও মনে করেন বিএনপি প্রধান।
তারপরও ঈদুল আজহা সবার জীবনে সুখ-শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক- এই প্রত্যাশা জানিয়েছেন তিনি।
পাশাপাশি দরিদ্র ও অসহায় মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য দেশের সব বিত্তবান ও সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া।
ফাইল ছবি
ঈদ উপলক্ষে বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুভেচ্ছা বিনিময় করবেন বিরোধী দলীয় নেতা।
বেলা সাড়ে ১১ টায় কূটনীতিক এবং বেলা সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত বিশিষ্ট নাগরিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
এছাড়া রাতে বিরোধী দলীয় নেতা তার গুলশানের বাসায় রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
