পদ্মা সেতু সংযোগ সড়ক: সেনাবাহিনীর সঙ্গে চুক্তি
পদ্মা সেতুর এপ্রোচ সড়ক ও সার্ভিস এলাকা-২ এর নির্মাণ কাজের পরামর্শক হিসেবে সেনাবাহিনীর সঙ্গে চুক্তি করেছে যোগাযোগ মন্ত্রণালয়।
সোমবার সেতু ভবনে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অরগাইনাইজেশনের সঙ্গে প্রায় ১৩৪ কোটি টাকার এই চুক্তি হয়েছে।
এ চুক্তির মেয়াদ তিন বছর বলে জানান যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন।
সেনাবাহিনীর পক্ষে মেজর জেনারেল আবু সাঈদ মো. মাসুদ ও পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া বলেন, “সেনাবাহিনী দ্রুততম সময়ে মানসম্মত কাজ করবে।”
ঈদের পরই পদ্মা সেতু প্রকল্পে জাজিরা এপ্রোচ সড়ক ও সংযুক্ত অবকাঠামোর নির্মাণ কাজ প্রধানমন্ত্রী উদ্বোধন করতে যাচ্ছেন বলে জানান যোগাযোগমন্ত্রী।
গত ৬ জুন পদ্মা সেতু প্রকল্পে জাজিরা সংযোগ সড়ক এবং সংযুক্ত অবকাঠামো নির্মাণের বিষয়ে ১ হাজার ৯৭ কোটি টাকার চুক্তি হয়। ওই চুক্তির মেয়াদ ৩৬ মাস।
