২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর আ’লীগ নেতা লুৎফুর রহমান নেই

চাঁদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান পাটওয়ারী মারা গেছেন।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2013, 05:38 PM

Updated : 23 Aug 2022, 07:05 PM

সোমবার বিকেল ৩টায় চাঁদপুর শহরের প্রিমিয়ার হাসপাতালে ৬৬ বছর বয়সে এই নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল জানিয়েছেন, প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

প্রধানমন্ত্রী বলেছেন, “লুৎফুর রহমান পাটোয়ারীর মৃত্যুতে আওয়ামী লীগ একজন্ ত্যাগী নেতা ও পরীক্ষিত সংগঠককে হারালো।”

আওয়ামী লীগ সভানেত্রী প্রয়াত এই নেতার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা প্রকাশ করেন।

সোমবার দুপুরে শহরের গুনরাজদী এলাকায় নিজের বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে বুকে ব্যাথ্যা অনুভব করেন এবং অজ্ঞান হয়ে পুকুরে পড়ে যান।

তাকে হাসপাতালে নেয়া পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চাঁদপুর জেলা শ্রমিক লীগের সাবেক এই সভাপতি।

লুৎফুর চাঁদপুর শহরের গুণরাজদী এলাকার বাসিন্দা।

মঙ্গলবার সকাল ৯টায় চাঁদপুর পৌর ঈদগাহ মাঠে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

লুৎফুর রহমান পাটোয়ারী স্ত্রী, এক ছেলে এবং দুই মেয়ে রেখে গেছেন।