২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আরো ১৩ গরু ব্যবসায়ী হাসপাতালে

প্রতারকের চেতানাশকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বন্দরনগরীর পাহাড়তলী থানাধীন সাগরিকা গরু বাজারের ১৩ গরু ব্যবসায়ী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2013, 12:57 PM

Updated : 23 Aug 2022, 07:05 PM

রোববার গভীর রাতে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

এর হলেন- মো. ছাদেকুল (৩৫), সৈয়দুল (৩০), আবদুল মতিন (২৮), আনছারুল (৩৫), শফিকুল (৩২), মকবুল (৩৫), মেহেদুল (৪০), জহিরুল (৩২), ইফজুল (৫০), হুমায়ুন (৫৫), সেলিম (২৭), তোজামিল (২৫) ও আবুল কালাম (২৬)।

মেডিকেল পুলিশ ফাঁড়ির নায়েক আব্দুল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খাবারের সঙ্গে মেশানো কোনো ধরনের চেতনানাশকের প্রভাবে গরু ব্যবসায়ীরা অসুস্থ হয়ে পড়েন বলে চিকিৎসক জানিয়েছেন।”

চাপাইনবাবগঞ্জ থেকে আসা গরু ব্যবসায়ী মাইদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাটের কেনাবেচা শেষ করে রোববার রাত ১০টার দিকে তারা সবাই ভাত খান। এরপর একের পর এক সবাই অসুস্থ হতে শুরু করেন।

তবে ব্যবসায়ীদের কোনো টাকা খোয়া যায়নি বলে মাইদুল জানান।

এর আগে শনিবার রাতে নগরীর স্টিল মিল গরু বাজারে ভাতের সঙ্গে চেতনানাশক মিশিয়ে ২১ গরু ব্যবসায়ীকে অজ্ঞান করে গরু বিক্রির তিন লাখ টাকা নিয়ে যায় প্রতারকরা।

পুরনো খবর:

প্রতারকদের চেতনানাশকে হাসপাতালে ২১ গরু ব্যবসায়ী