২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা ডুবে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইঞ্জিন চালিত নৌকা ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ২০ জন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2013, 02:15 PM

Updated : 23 Aug 2022, 07:05 PM

রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মোহল্লা এলাকায় তিতাস নদীতে এ ঘটনা ঘটে।

নিহত হাবিল আক্তার (দেড়বছর) উপজেলার খড়িয়ালা গ্রামের জহিরুল ইসলামের মেয়ে।

আহতদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে নবীনগর থানার অপারেশন অফিসার মো. আবু জাফর জানান।

তিনি বলেন, বেলা সাড়ে ১১টার দিকে নবীনগর থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা প্রায় ৬০ জন যাত্রী নিয়ে মোহল্লা ঘাটের কাছে পৌঁছে নদীতে ডুবে যায়।

এ সময় অধিকাংশ যাত্রী সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হলে হাবিল মারা যায়।

লাফিয়ে পানিতে পড়ার সময় অন্তত ২০ জন আহত হন বলেও তিনি জানান।