২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগ নেতা অঞ্জনের উপর হামলায় মামলা

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সহ-সভাপতি অঞ্জন রায়ের উপর হামলার ঘটনায় ছাত্র শিবিরের নেতাকর্মীসহ ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2013, 04:32 PM

Updated : 23 Aug 2022, 07:05 PM

শনিবার দুপরে আহত অঞ্জন রায় কোতোয়ালী থানায় মামলাটি করেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ আয়ুব জানান, মামলায় সাত জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয়ের আরো পাঁচ জনকে আসামি করা হয়েছে।

আসামিরা হলেন শাহরিয়ার আল কবির পাপন, আবু ইউসুফ জাকির, আতাউর রহমান, ফয়সল আহমদ, আফজাল হোসাইন, নুর আলম ও সাইফুল আলম। তারা সবাই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মী।

বুধবার রাত ১০টার দিকে অঞ্জন শহর থেকে সিএনজি অটোরিকশায় করে ক্যাম্পাসে ফেরার পথে নগরীর সাগর দিঘীরপাড়ে ১০/১২ জন যুবক তার উপর হামলা চালায়। তারা এলোপাতাড়ি কুপিয়ে অঞ্জনের হাত ও দুই পায়ের রগ কেটে দেয়।

পরে পথচারীরা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

ঘটনার পর থেকেই হামলাকারীরা শিবিরকর্মী বলে দাবি করে আসছে ছাত্রলীগ।