২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষ নেয়ার অভিযোগে এক পুলিশ প্রত্যাহার

ঘুষ নেয়ার অভিযোগে টঙ্গী থানার উপ-পরিদর্শক মো. শাহিনুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2013, 04:25 PM

Updated : 23 Aug 2022, 07:05 PM

শুক্রবার রাতে টঙ্গী স্টেশন এলাকা থেকে এক ছিনতাইকারীকে আটকের পর ঘুষ নিয়ে ছেড়ে দেয়ার অভিযোগে শাহিনুরকে জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন টঙ্গী থানার ওসি আবুল কালাম আজাদ।

তিনি জানান, ঘুষ নিয়ে আসামি ছেড়ে দেয়ার অভিযোগ জানতে পেরে গাজীপুরের পুলিশ সুপারের নির্দেশে শুক্রবার রাতেই তাকে জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়।

জয়দেবপুর থানাধীন পূবাইল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক(এসআই)মুহাম্মদ মিস্টার আলী জানান,  শুক্রবার সকালে গাজীপুরে পরিবহনে চাঁদাবাজির সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশের আরো চার সদস্যকে ক্লোজ করা হয়।