চাঁদাবাজির কারণে ৪ পুলিশ প্রত্যাহার
পরিবহনে চাঁদাবাজির সাথে জড়িত থাকার অভিযোগে গাজীপুরে পুলিশের চার সদস্যকে জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।
তারা হলেন গাজীপুর সদর উপজেলার পুবাইল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক(এএসআই) আবুল কাওসার, কনস্টেবল কৃষ্ণ কুমার, রুস্তম আলী ও খায়রুল ইসলাম।
শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে পুলিশ লাইনে তাদের ক্লোজ করা হয়েছে।
জয়দেবপুর থানাধীন পূবাইল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মুহাম্মদ মিস্টার আলী জানান, বেশ কয়েকদিন আগে তাদের বিরুদ্ধে মীরের বাজার ও আশপাশের এলাকায় পরিবহনে চাঁদাবাজির অভিযোগ ওঠে।
জেলা পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা এ অভিযোগের সত্যতা খুঁজে পান।
