২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে স্বর্ণালঙ্কারের দোকানে চুরি

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর বাজারে একটি স্বর্ণালঙ্কারের দোকানে চুরি হয়েছে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2013, 04:42 PM

Updated : 23 Aug 2022, 07:04 PM

বৃহস্পতিবার রাতে লোকনাথ জুয়েলার্স নামের ওই দোকান থেকে দুর্বৃত্তরা নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ১০লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি করা হয়েছে।

রাজবাড়ী সদর থানার এসআই সেতাব আহমেদ জানান, এ ঘটনার তদন্ত শুরু হয়েছে।

“অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

দোকানের মালিক সঞ্জয় সরমা জানান, রাত সাড়ে ১২টার দিকে দোকান বন্ধ করেন তিনি।

এরপর দোকানের উপরের টিন খুলে ভেতরে ঢুকে স্টিল আলমারি ভেঙ্গে ১২ ভরি স্বর্ণ, ৪০ ভরি রূপা এবং নগদ প্রায় দেড় লাখ টাকা নিয়ে যায়।