এক টাকা নিয়ে বিতণ্ডায় ব্যবসায়ী খুন
এক টাকা নিয়ে বাকবিতণ্ডার জের ধরে এক ব্যবসায়ীকে হত্যা করা হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার সকালে নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের গাওপাড়া ঢালান গ্রামে এই ঘটনায় মহসিন আলী নামের মোবাইল ফোনের ফ্লেক্সি ব্যবসায়ী নিহত হন বলে পুলিশ জানায়।
মহসিন নাটোর সদরের নারায়নপাড়া গ্রামের মাহমুদউল্লাহর ছেলে।
এ ঘটনায় অভিযুক্ত নারায়নপাড়া গ্রামের সুরুজ মিয়ার ছেলে সোহাগ( ২২) এবং দুলাল মিয়ার ছেলে রাজনকে( ২০) মামলা হওয়ার আগেই আটক করেছে পুলিশ।
নাটোর সদর থানার ওসি আসলাম হোসেন বলেন, মহসিনের সঙ্গে আটক যুবকদের ফ্ল্যাক্সিলোডের টাকা নিয়ে বাকবিতণ্ডার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে।
এ সময় এক টাকা কমিশন কেটে নেওয়ায় দোকান মালিক মহসিনের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। তারা দোকানদারকে হুমকি দিয়ে চলে যায়।
কিছুক্ষণ পর মহসিন দোকানদার বাইরে এলে ওই যুবকরা রড দিয়ে তাকে এলোপাথাড়ি আঘাত করে পালিয়ে যায়।
আহত মহসিনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরপরই তিনি মারা যান।
রাজশাহীর রাজপাড়া থানায় ময়নাতদন্ত শেষে নিহতের লাশ দুপুরে গ্রামের বাড়িতে পৌছায়।
