ফরিদপুরে গাঁজাসহ বিক্রেতা গ্রেপ্তার
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা সদরের গুণবহা গ্রামে দুই কেজি গাঁজাসহ এক গাঁজা বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে এ ঘটনায় গ্রেপ্তার হন এনামুল হক খোকন(৩৫) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা গ্রামের মৃত আব্দুল হকের ছেলে।
বোয়ালমারী থানার ওসি রুহুল আমিন জানান, বিকেল সাড়ে ৪টার দিকে ওই গ্রামের আব্দুল মালেক মিয়ার বাড়ি থেকে দুই কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
“প্রাথমিক জিজ্ঞাসাবাদে খোকন জানিয়েছে সে দুই কেজি গাঁজা নিয়ে ওই গ্রামের আব্দুল মালেকের নাতি টুটুলের কাছে বিক্রি করতে এসেছিল।”
টুটুল ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার দিগনগর গ্রামের রফিক মোল্লার ছেলে।
ওসি জানান, এ ব্যাপারে বোয়ালমারী থানায় খোকন ও টুটুলকে আসামী করে মাদক আইনে মামলা হয়েছে।
টুটুলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
