২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীর অপহৃত স্কুলছাত্রী উদ্ধার

ঝালকাঠীর রাজাপুর উপজেলা থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে পিরোজপুরের কাউখালী থেকে উদ্ধার করেছে পুলিশ।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2013, 06:33 PM

Updated : 23 Aug 2022, 07:04 PM

বৃহস্পতিবার তাকে উদ্ধারের সময় রাজাপুর উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের বেলায়েত হাওলাদারের স্ত্রী বিউটি বেগম (৩৮) এবং তাদের ছেলে ফুয়াদ হোসেনকে (২৩)গ্রেপ্তার করা হয়।

রাজপুর থানার উপ-পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, দুপুরে কাউখালি উপজেলার কাউনিয়া এলাকায় অভিযান চালিয়ে অষ্টম শ্রেণি পড়–য়া মেয়েটিকে উদ্ধার করা হয় এবং গ্রেপ্তার করা হয় মা ও ছেলেকে।

মঙ্গলবার সকালে কোচিংয়ে যাওয়ার পথে একই এলাকার ফুয়াদ রাজাপুর থেকে ছাত্রীটিকে অপহরণ করে নিয়ে যায়।

এ অভিযোগে ছাত্রীটির বাবা থানায় একটি অপহরণ মামলা করে। তাতে ফুয়াদ ও তার বাবা-মাকে আসামী করা হয়।

উদ্ধার অভিযানে সহায়তা করে কাউখালি থানার পুলিশ বলে জানান রাজপুর থানার উপ-পরিদর্শক নজরুল।