রাষ্ট্রপতির প্রেসসচিবকে সচিবের মর্যাদা
রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিমকে সচিব পদমর্যাদা দেয়া হয়েছে।
গত ২০ মে বাংলাদেশ সংবাদ সংস্থার সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক ইহসানুল করিম অতিরিক্ত সচিব পদ মর্যাদায় রাষ্ট্রপতির প্রেসসচিব হিসাবে নিয়োগ পান।
বৃহস্পতিবার ওই আদেশটি সংশোধন করে ইহসানুলকে সচিব পদমর্যাদা ও বেতনক্রমে রাষ্ট্রপতির প্রেসসচিব পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। আদেশটি ২৬ মে থেকে ভুতাপেক্ষভাবে কার্যকর হবে।
‘অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে’ রাষ্ট্রপতির প্রেসসচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান ইহসানুল করিম।
পৃথক আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত উপ-সচিব মো. ফরিদুল ইসলাম মজুমদারকে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে নিয়োগ দেয়া হয়েছে।
