২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুগঞ্জে কর্ণফুলী বিকল, ট্রেন বন্ধ দুই ঘণ্টা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কর্ণফুলী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হওয়ায় বৃহস্পতিবার রাজধানীর সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2013, 05:40 PM

Updated : 23 Aug 2022, 07:04 PM

আশুগঞ্জ রেল স্টেশনের মাস্টার মো. আবদুল্লাহ আল ফারক জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে আশুগঞ্জ ও তালশহর রেলস্টেশনের মাঝামাঝি এলাকায় বিকল হয়ে যায় ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেসের ইঞ্জিন। ফলে বেলা আড়াইটার দিকে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

পরে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে বিকল ট্রেনটিকে টেনে তালশহর রেল স্টেশনে নিয়ে যায়।

বিকাল সোয়া ৪টার দিকে ওই শহরে আবার ট্রেন চলাচল শুরু হয় বলে স্টেশন মাস্টার জানান।