রাজধানীতে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ ৫ যুবক গ্রেপ্তার
রাজধানীর কলাবাগান থেকে ছিনতাইকারী সন্দেহে পাঁচ যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তাররা হলেন- রাজিব হোসেন (১৯), কামাল আহমেদ (৩৩), স্বপন আহমেদ (৩৫), মাসুদুর রহমান (৩৫) ও আশরাফুর রহমান (৩৬)।
কলাবাগার থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন উর রশীদ বলেন, বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে কলাবাগানের লেক সার্কাস এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছে দুটি রিভলবার, একটি পিস্তুল ও ২০টি ইয়াবা বড়ি পাওয়া যায়।
ওই পাঁচ যুবক একটি প্রাইভেটকারে ছিলেন জানিয়ে এসআই বলেন, প্রাইভেটকারে চড়ে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন তারা।
প্রাইভেটকারটিও আটক করা হয়েছে বলে জানান তিনি।
