পুকুরে বিষ দিয়ে মাছ নিধন
ফেনীর দাগনভূঞা উপজেলায় একটি পুকুরে বিষ মিশিয়ে মাছ নিধন করেছে দুবৃর্ত্তরা।
মঙ্গলবার গভীর রাতে পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের দরাবপুর গ্রামে এ ঘটনায় প্রায় আড়াই লাখ টাকার মাছ মরে গেছে বলে দাবি করেন পুকুরের মালিক।
পুকুর মালিক আশরাফ হোসেন জানান, বিষের কারণে রুই, মৃগেল, তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির প্রায় আড়াই লাখ টাকার মাছ মরে গেছে।
বুধবার উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান ও দাগনভূঞা থানা পুলিশ ক্ষতিগ্রস্ত পুকুর দেখে এসেছেন।
দাগনভুঁঞা থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, এ ঘটনায় মামলা দেওয়া হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
