ময়মনসিংহে হত্যা মামলায় ২ জনের ফাঁসি
ময়মনসিংহে একটি খুনের মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে জেলার একটি আদালত। এ মামলায় অপর নয়জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।
পাবলিক প্রসিকিউটার শেখ আবুল হাসেম জানান, মঙ্গলবার দুপুরে জেলার বিশেষ দায়রা জজ হুমায়ূন কবীর এ রায় দেন।
মৃত্যুদণ্ডে পাওয়া দুই আসামি হলেন আব্দুল গফুর ও আব্দুল হেকিম। এরমধ্যে আব্দুল গফুর পলাতক রয়েছেন। এছাড়া দণ্ডিত অপর নয়জনের মধ্যেও দুজন পলাতক রয়েছেন।
মামলার নথি থেকে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তগ্রামের কৃষক শাহেদকে ২০০৩ সালের ১৬ এপ্রিল প্রতিপক্ষ মতিউর রহমান ও তার লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
তদন্ত শেষে পুলিশ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
