ঝালকাঠীতে হিজবুত তাওহিদের দুই নারী আটক
ঝালকাঠীতে হিজবুত তাওহিদের দুই নারী সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে শহরের সাধনার মোড় এলাকা থেকে সংগঠনের প্রচারপত্র ও পত্রিকা বিক্রির সময় এদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
এরা হলেন বরিশালের উজিরপুর উপজেলার মালিকান্দি গ্রামের জহিরুল ইসলাম টুকুর স্ত্রী কুলসুম আক্তার সিমু (২২) ও পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বাহুতকাঠি গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী শাহানাজ বেগম (২৩)।
ঝালকাঠী সদর থানার উপ-পরিদর্শক আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটককৃত ওই দুই নারী হিজবুত তাওহিদের সদস্য। তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
