২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় গ্রাম্য মাতব্বর খুন

ব্রাহ্মণবাড়িযার সরাইল উপজেলায় এক গ্রাম্য মাতব্বরের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2013, 05:01 PM

Updated : 25 Apr 2022, 07:21 PM

সোমবার সকালে বড় বোল্লায় হানিফ মিয়ার (৫০) লাশ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।

সরাইল থানার ওসি উত্তম চক্রবর্তী জানান, লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ব্যপারে তদন্ত চলছে। মামলা হবে।