চট্টগ্রামে প্রতিপক্ষের হামলায় নিহত ১
চট্টগ্রামের চরপাথরঘাটার ইছানগরে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত পাঁচ জন।
কর্ণফুলী থানার ওসি মহিউদ্দিন মাহমুদ জানান, সোমবার সকালে কর্ণফুলী ডক ইয়ার্ডের পাশের ঘাট এলাকায় নিহত জাহাঙ্গীর আলম ইছানগর এলাকার স্থায়ী বাসিন্দা।
তবে আহতদের পরিচয় তাৎক্ষণিjভাবে জানাতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, জাহাঙ্গীরসহ কয়েকজন শহরে যাওয়ার জন্য নৌকায় করে ঘাটে আসলে তাদের ওপর হামলা চালায় প্রতিপক্ষরা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে জাহাঙ্গীরের মৃত্যু হয়।
গত রমজান মাসের আগেও ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ হয়েছিল বলে পুলিশকে জানায় এলাকাবাসী।
ওই বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান ওসি।
