কালকিনিতে খালে ডুবে দুই শিশুর মৃত্যু
মাদারীপুরের কালকিনিতে খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরের দিকে উপজেলার বাদুরতলা গ্রামে এ ঘটনা নিহত হয় ছলেমান তালুকদারের ছেলে ফাহিম (৪) ও সেন্টু চৌকিদারের মেয়ে লামিয়া।
নিহতের স্বজনরা জানান, দুপুরে খেলতে গিয়ে খালে নেমে দুজন পানিতে ডুবে যায়।
অনেকক্ষণ খোঁজাখুঁজির পর খালে তাদের মৃতদেহ পায় এলাকাবাসী।
পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
