আ. লীগে অন্তর্কোন্দল: আলফাডাঙ্গায় ১৪৪ ধারা
আওয়ামী লীগের একাংশের ডাকা সমাবেশ দলীয় সাংসদের অনুসারীরা প্রতিহতের হুমকি দেয়ায় ফরিদপুরের আলফাডাঙ্গায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
সোমবার সকাল ৮টা থেকে উপজেলা পরিষদ চত্বর, বাজার ও চৌরাস্তা মোড় সংলগ্ন এলাকায় সব ধরনের সভা- সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।
স্থানীয় আওয়ামী লীগের একাংশ সোমবার সকাল ১০টায় উপজেলা সদরের চৌরাস্তা মোড়ে সমাবেশ ডাকলে সংসদ সদস্য আব্দুর রহমানের সমর্থকরা তা প্রতিহত করার ঘোষণা দেয়। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
