বান্দরবানে নদীতে সেনা কর্মকর্তা নিখোঁজ
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় সাংগু নদীতে গোসল করতে নেমে এক সেনা কর্মকর্তা নিখোঁজ হয়েছেন।
রোববার সকালে নিখোঁজ লেফটেন্যান্ট তানভীর আহম্মেদ (২২) বেতছড়া বাজার সেনা ক্যাম্পের কমান্ডার ছিলেন।
বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাঈদ সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রোয়াংছড়ি থানার ওসি আবদুল সাত্তার ভুঁইয়া জানান, কয়েকদিন ধরে বৃষ্টিপাতের কারণে নদীর স্রোত বেড়ে গেছে। সকালে গোসল করতে নদীতে নামলে পাহাড়ি ঢলে ভেসে যান তিনি।
তার সন্ধান অব্যাহত রয়েছে বলে ওসি জানান।
