২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ শিশু নিহত

মুন্সীগঞ্জের গজারিয়ায় মাইক্রোবাস ও লরির মুখোমুখি সংঘর্ষে দুই শিশু নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত তিনজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2013, 02:44 PM

Updated : 23 Aug 2022, 07:02 PM

রোববার দুপুরে উপজেলার বালুয়াকান্দিতে মেঘনা সেতুর ঢালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনায় নিহতরা হলেন, হানিফ (৭) ও আলামিন (৯)।

হতাহতরা সবাই মাইক্রোবাস আরোহী। আহতদের গজারিয়ার ভবের চর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

ভবেরচর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানান, বালুয়াকান্দিতে মেঘনা ব্রিজের ঢালে কুমিল্লা থেকে ঢাকাগামী মাইক্রোবাস ও বিপরীত দিক থেকে আসা লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হানিফ ও আলামিন মারা যায়।

দুর্ঘটনার পর লরিটি পালিয়ে গেছে।

এ ঘটনায় গজারিয়া থানায় মামলার প্রক্রিয়া চলছে।