২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবির ভর্তি পরীক্ষা ২ নভেম্বর শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে প্রথমবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির লিখিত পরীক্ষা আগামী ২ নভেম্বর শুরু হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2013, 06:49 PM

Updated : 23 Aug 2022, 07:02 PM

এবার সব অনুষদে বিভাগভিত্তিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, যা আগামী ৯ নভেম্বর শেষ হবে বলে বিশ্ববিদ্যালেয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি বিভাগের ভর্তি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন ফি ধরা হয়েছে ১৫০ টাকা।

এছাড়া রেজিস্ট্রেশন করার নিয়মসহ ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য দৈনিক পত্রিকা ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.juniv.edu পাওয়া যাবে।