২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে অপহৃত শিশুর লাশ উদ্ধার

অপহরণের চারদিন পর চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2013, 08:21 PM

Updated : 23 Aug 2022, 07:02 PM

শুক্রবার বিকালে উপজেলার চান্দ্রা বাজারের একটি আবর্জনার স্তূপে নাবিল রহমান ইমনের (৬) লাশ পাওয়া যায়। 

নাবিল চান্দ্রা শিশু-কিশোর একাডেমির প্লে গ্রুপের শিক্ষার্থী ছিল। সে স্থানীয় মিজানুর রহমান ও রাশিদা বেগমের ছেলে।

ফরিদগঞ্জ থানার ওসি নাজমুল হক জানান, শুক্রবার জুমার নামাজরে পর বাজাররে পরচ্ছিন্নতা কর্মীরা ময়লার স্তূপে একটি বস্তাবন্দি লাশ দেখে লোকজনকে জানান।

“এরপর লোকজন এসে পলিথিনের একটি স্বচ্ছ বস্তায় মোড়া স্কুল ড্রেস পরা ইমনের লাশ সনাক্ত করে।”

ওসি বলেন, মঙ্গলবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে তাকে অপহরণ করার পর দুর্বৃত্তরা মোবাইল ফোনে নাবিলের মায়ের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

বিষয়টি পুলিশকে জানালে নাবিলকে মেরে ফেলার হুমকিও দেয় অপহরণকারীরা।

এ ঘটনায় নাবিলের বাবা মিজানুর রহমান ফরিদগঞ্জ থানায় বুধবার একটি মামলা করেন।

লাশ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।