২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে দুর্গা প্রতিমা ভাংচুর

নাটোর সদরে একটি মন্দিরে দুর্গা প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2013, 03:30 PM

Updated : 23 Aug 2022, 07:02 PM

বৃহস্পতিবার রাতে চন্দ্রকোলা সার্বজনীন দুর্গা মন্দিরে এ ঘটনা ঘটে বলে দুর্গা পূজার আয়োজকরা জানিয়েছেন।

মন্দির কমিটির সভাপতি নারায়ণ কর্মকার বলেন, আসন্ন দুর্গা পূজা উপলক্ষে মন্দিরে দুর্গা প্রতিমা নির্মাণ করা হচ্ছিল। রংয়ের কাজ করার জন্য বৃহস্পতিবার রাতে প্রতিমাগুলো মন্দিরের বাইরের অংশে রাখা হয়।

শুক্রবার সকালে সাতটি প্রতিমা ভাঙা দেখতে পেয়ে জেলা প্রশাসন ও পুলিশকে জানায়।

খবর পেয়ে জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি চিত্তরঞ্জন সাহা, জেলা প্রশাসক জাফর উল্লাহ ও পুলিশ সুপার নাহিদ হোসেন ঘটনাস্থলে আসেন।

নারায়ণ কর্মকার আরো বলেন, “কে বা করা এই ঘটনা ঘটিয়েছে তা আমরা বলতে পারব না। আগামী ৪/৫ দিনের মধ্যে পুনরায় প্রতিমা তৈরি করতে না পারলে পূজা করা সম্ভব হবে না।”

জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি চিত্তরঞ্জন সাহা বলেন, “পূজার ঠিক আগে এধরনের ঘটনায় আমরা ব্যথিত ও চিন্তিত। দুর্বৃত্তদের দ্রুত সনাক্ত করে বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি।”

জেলা প্রশাসক জাফর উল্লাহ বলেন, “ঘটনা তদন্তে কমিটি গঠন করেছি। আশা করি, দুর্বৃত্তদের সনাক্ত করা যাবে। তবে এই মুহূর্তে পুনরায় প্রতিমা তৈরির জন্য আমরা সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত আছি।”